AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
১২:৩৫ পিএম, ২৭ এপ্রিল, ২০২৬

শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি

ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাসগুলোর পক্ষ থেকে ভিসাপ্রাপ্তদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। জার্মান দূতাবাস এ নির্দেশনা প্রকাশ করে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, যাদের শেনজেন ভিসা অনুমোদিত হয়েছে, তাদের অবশ্যই আবেদনকালে জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনা অনুসরণ করতে হবে।

দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয়, পূর্বনির্ধারিত ভ্রমণ পরিকল্পনা থেকে বিচ্যুতি ঘটলে ভবিষ্যতে শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে, এমনকি ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকিও রয়েছে।

এ কারণে ভিসা প্রাপ্তদের নির্ধারিত সময়সূচি, গন্তব্য ও উদ্দেশ্য অনুযায়ী ভ্রমণ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো পরিবর্তনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করারও আহ্বান জানানো হয়েছে।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!