AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
১০:৩৫ পিএম, ২১ জুন, ২০২৬

মাদারগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যলের সভাকক্ষে এ মেলার আয়োজন করা হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা আইসিটি কর্মকর্তা এম. ই. সরোয়ার লিমন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, তথ্য আপা দিপা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, দেশীয় ফল পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস। ফলের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে কৃষকদের আরও উৎসাহিত করতে হবে। একই সঙ্গে বাড়ির আঙিনা ও পতিত জমিতে ফলের গাছ রোপণের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখা যাবে।

অতিথিরা মেলায় প্রদর্শিত বিভিন্ন ফলের স্টল ঘুরে দেখেন। মেলায় স্থানীয় কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!