AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম এখন কানাডার সংসদ সদস্য


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
০৩:১৯ পিএম, ১৪ এপ্রিল, ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম এখন কানাডার সংসদ সদস্য

কানাডার রাজনীতিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। দেশটির ফেডারেল উপনির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন তিনি।

সোমবার (১৪ এপ্রিল) টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন অনুষ্ঠিত উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি।

কানাডার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিজয়ী ঘোষিত হওয়ার পর দেওয়া প্রথম ভাষণে লিবারেল প্রার্থী ডলি বেগম তার নির্বাচনী এলাকার বাসিন্দা ও প্রয়াত স্বামী রিজুয়ানকে ধন্যবাদ জানান।

এসময় তিনি বলেন, ‘আমি আপনাদের প্রত্যেকের জন্য এবং আমরা একসাথে যা অর্জন করেছি তার জন্য অত্যন্ত গর্বিত।’

এছাড়া, নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টি টরন্টোর দুটি আসনে জয়ের মাধ্যমে কানাডার হাউজ অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন নিশ্চিত করেছে।

নবনির্বাচিত লিবারেল এমপিদের অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, ভোটাররা আমাদের নতুন সরকারের পরিকল্পনার ওপর তাদের আস্থা রেখেছেন। তা যথাযথভাবে পালনে সচেষ্ট থাকব।

উপনির্বাচনের আগে লিবারেলদের আসন ছিল ১৭১টি। ডলি বেগমের জয়সহ বর্তমানে তাদের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪-এ। এই সংখ্যাগরিষ্ঠতার ফলে প্রধানমন্ত্রী মার্ক কার্নি এখন ২০২৯ সালের পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত স্থিতিশীলভাবে সরকার পরিচালনা এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিলগুলো সহজে পাস করতে পারবেন।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!