AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
১১:৫৭ এএম, ১ এপ্রিল, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলার ধ্বংসাবশেষে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফুজাইরাহর আকাশসীমায় একটি ড্রোন শনাক্ত হওয়ার পর সেটিকে ভূপাতিত করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ধ্বংস হওয়া ড্রোনটির একটি অংশ নিচে পড়ে গিয়ে এক বাংলাদেশির ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি খামারে কাজ করতেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

‘ইউএই লেবার্স’ নামে একটি সংগঠন জানিয়েছে, ড্রোনটি ওই এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় লক্ষ্য করে ধ্বংস করা হয়। পরে এর ধ্বংসাবশেষ খামার এলাকায় পড়ে, যা প্রাণঘাতী হয়ে ওঠে।

আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি প্রতিহত করলেও দুর্ভাগ্যজনকভাবে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে জরুরি সেবা কার্যক্রম চলছে।

এ ঘটনায় সঠিক তথ্য জানতে সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!