AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিএনপি’র ইফতার মাহফিল



মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিএনপি’র ইফতার মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এবং বিএনপি’র সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় রাজধানী মালের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি অভিজাত রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল আলম যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর শিকদার, এন’বি’এল মানি ট্রান্সফার মালদ্বীপ প্রা. লি.-এর সিইও মাসুদুর রহমান, মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, সহ-সভাপতি হোসেন সুমন, বাবুল হোসেন, মোহাম্মদ ফারুক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা। এছাড়া বাংলাদেশ হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা ও গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মো. খলিলুর রহমান বলেন, নবনির্বাচিত বাংলাদেশ সরকার বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ধারাবাহিকতায় কাজ চালিয়ে গেলে তারেক রহমান অন্য যেকোনো প্রধানমন্ত্রীর তুলনায় সফল হবেন।

শেষে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া নবনির্বাচিত বাংলাদেশের সরকারের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!