AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেমিফাইনাল খেলতে আটলান্টায় পৌঁছেছে আর্জেন্টিনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:১৫ পিএম, ১৪ জুলাই, ২০২৬

সেমিফাইনাল খেলতে আটলান্টায় পৌঁছেছে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে যুক্তরাষ্ট্রের আটলান্টায় পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলটির আগমনকে ঘিরে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, যেখানে বিপুল সংখ্যক সমর্থক আলবিসেলেস্তেদের স্বাগত জানান।

আটলান্টা নিউজ ফার্স্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনা দলকে বহনকারী বাস হোটেলে পৌঁছানোর আগেই সমর্থকেরা জাতীয় পতাকা হাতে হোটেলের সামনে জড়ো হন। স্লোগান, গান এবং উচ্ছ্বাসে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। পরে দলটি শহরের একটি হোটেলে অবস্থান নেয়।

সেমিফাইনালকে সামনে রেখে আর্জেন্টিনা ও ইংল্যান্ড—দুই দলের সমর্থকদের উপস্থিতিতে আটলান্টাজুড়ে ফুটবল উৎসবের আবহ বিরাজ করছে। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে।

সূচি অনুযায়ী, ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ জুলাই স্থানীয় সময় বিকেল ৩টায়। বাংলাদেশ সময় এটি শুরু হবে ১৬ জুলাই (বৃহস্পতিবার) রাত ১টায়। খেলা অনুষ্ঠিত হবে আটলান্টার মার্সিডিজ–বেনজ স্টেডিয়ামে।

ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাত।

এদিকে সেমিফাইনালকে ঘিরে টিকিটের চাহিদা ব্যাপক বেড়েছে। রিসেল মার্কেটে সর্বনিম্ন মূল্যের টিকিট ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৮০০ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। মাঠের একেবারে কাছের আসনের টিকিটের দাম ১৬ হাজার ডলারেরও বেশি পৌঁছেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!