‘উচ্চ রক্তচাপ একটি ‘নিরব ঘাতক’। আমাদের দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন।
কিন্তু আশঙ্কাজনক বিষয় হলো-এদের প্রায় ৫০ শতাংশই জানেন না যে তারা এই সমস্যায় আক্রান্ত। বাংলাদেশে প্রাপ্ত বয়স্কদের এক চতুর্থাংশ উচ্চ রক্তচাপে (হাইপারটেনশন) ভুগছে।
নিয়মিত রক্তচাপ (ব্লাড প্রেশার) মেপে প্রয়োজনে ওষুধ সেবন করে সারাজীবন সুস্থ থাকা যায়। উচ্চ রক্তচাপ হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকলসহ বিভিন্ন জটিল ও প্রাণঘাতী অসুস্থতার অন্যতম প্রধান ঝুঁকিপূর্ণ কারণ।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির লক্ষ্মীপুর জেলার সমন্বয় সভা জেলা সিভিল সার্জন কার্যালয়ে ১৪ জুলাই (মঙ্গলবার) দুপুরে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অসংক্রাম রোগ নিয়ন্ত্রন কার্যক্রম এর অধীনে বাস্তবায়িত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির বাস্তবায়ন সহযোগী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ উচ্চ রক্তচাপ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের, চট্টগ্রাম বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা.শাহীনুল ইসলাম প্রমুখ।
আয়োজকরা জানান, এই কর্মসূচির অধীনে লক্ষ্মীপুর জেলার ৪ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ স্থাপিত এনসিডি কর্ণারে-এ পর্যন্ত প্রায় ৪৭২০ জন উচ্চ রক্তচাপ আক্রান্ত রোগী নিবন্ধিত হয়েছে এবং প্রায় ৫৬৪৬ জন ডায়বেটিস এ আক্রান্ত রোগী নিবন্ধীত হয়েছেন।
এ সকল রোগীরা নিয়মিত হাসপাতালের এনসিডি র্কণার থেকে বিনামূল্যে উচ্চ রক্তচাপ এবং ডায়বেটিস এর ঔষধ গ্রহন করছে। এসব র্কণার সমূহে বিভিন্ন প্রতিকুলতা সত্বেও নিরিবিছিন্ন সেবাদান র্কাযক্রম চালিয়ে নেওয়া এবং সেবাকে আরো রোগী বান্ধব করার বিষয়ে উপস্থিত সকলের সহযোগীতা কামনা করা হয়।
এছাড়া উচ্চ রক্তচাপ ও ডায়বেটিস রোগের আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে সরকারি সেবাদান কেন্দ্র সমূহের (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

