AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০৭ পিএম, ১ এপ্রিল, ২০২৬

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোট।

বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

জানা গেছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি ও এ বিষয়ে দীর্ঘ আলোচনা হলেও কোনো সমাধান না আসায় বিরোধী দল ক্ষোভ প্রকাশ করে ওয়াকআউট করে।

এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ‘মিসকোট’ করা হয়েছে—এমন অভিযোগও তোলেন বিরোধী দলের সদস্যরা।

এর আগে, চলতি অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে বেরিয়ে যান। তবে এদিনই প্রথমবার তারা কোনো নির্দিষ্ট ইস্যুতে আনুষ্ঠানিকভাবে ওয়াকআউট করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হয় এবং সংসদে জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। পাশাপাশি এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসের প্রতিনিধিরাও বিরোধী জোটে যুক্ত রয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!