লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবু দারদা মো. জোবায়ের (১৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, রামগঞ্জ থানার এসআই মো. সোলেমান ও এএসআই মো. মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা মহানগরীর মিরপুর ও পল্লবী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জোবায়ের নোয়াখালীর চাটখিল উপজেলার বালিয়াধর গ্রামের মো. শাহজাহানের ছেলে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধূরী জানান, স্কুলছাত্র মেহেদী হাসান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবু দারদা মো. জোবায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও জানান, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

