AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাওলানা মামুনুল হককে ইসির শোকজ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:৪৪ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৬

মাওলানা মামুনুল হককে ইসির শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের নির্ধারিত সময়ের আগেই প্রচারণা শুরু করার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলীর স্বাক্ষরে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে প্রার্থী। অভিযোগ অনুযায়ী, গত ১৩ জানুয়ারি বিকেল ৫টার দিকে তিনি তার অনুসারীদের সঙ্গে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। বিষয়টি একটি গণমাধ্যমে সংবাদ হিসেবে প্রকাশিত হয়।

নির্বাচন কমিশনের নোটিশে বলা হয়েছে, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫’-এর বিধি ১২(১) অনুযায়ী ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার চালানো নিষিদ্ধ। যেহেতু ভোটগ্রহণের তারিখ ১২ ফেব্রুয়ারি নির্ধারিত, সে ক্ষেত্রে ১৩ জানুয়ারি প্রচারণা চালানো আচরণবিধির বিধি ৩ ও ১৮-এর স্পষ্ট লঙ্ঘন।

এ অবস্থায় আচরণবিধি ভঙ্গের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মেনে চলা সবার জন্য বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের আগে প্রচারণার কোনো সুযোগ নেই। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিধি অনুযায়ী শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!