AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ফিরে আসে: মঈন খান


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৫:৩৬ পিএম, ২৬ জুন, ২০২৬

বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে  ফিরে আসে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ড.আব্দুল মঈন খান এমপি বলেছেন, বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে বলে আমরা বারবার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসি। এটা সত্য যে জনগণের সমর্থন ব্যতিরেখে  শুধুমাত্র গায়ের জোরে অথবা বন্দুকের জোরে কোনো সরকার টিকে থাকতে পারে না। দেশের মানুষ অত্যন্ত সহজ সরল, তারা কোটি কোটি টাকা চায় না। 

শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে  জিআর চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমজুরি বাবদ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  

মঈন খান বলেন, জনগণ ১৯৯১ সাল থেকে বারবার বিএনপিকে বিজয়ী করেছেন। মাঝখানে ৩টি ভুয়া নির্বাচন ছিল। দীর্ঘ ১৭ বছর পরে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আরেকটি জনগণের সরকার বাংলাদেশের প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতি করেন জনগণের জন্য এবং পলাশের জনগণ বিগত ১২ ফেব্রুয়ারি প্রাণঢালা ভালবাসা দিয়ে বিএনপিকে বিজয়ী করেছেন। আমরা মনে রেখেছি ১৯৯১ সাল থেকে জনগণ বারবার বিএনপিকে বিজয়ী করেছেন।

তিনি আরও বলেন, আপনাদের বুঝতে হবে এদেশের দরিদ্র মানুষের উন্নয়নের জন্য,  সুযোগ সুবিধার জন্য ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি জনগণের সরকার প্রয়োজন যে সরকার সবখানে দুর্নীতিমুক্ত হয়ে দেশের মানুষের জন্য কাজ করে যাবে, আমরা সেই উদ্দেশ্যে জনগণের পাশে দাঁড়িয়ে আছি।

মঈন খান বলেন,  এদেশে আওয়ামীলীগ তথা স্বৈরাচার সরকারের সময়ে যে লুটপাট হয়েছে, প্রায় ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এবং সেই অর্থ যদি বিদেশে পাচার করা না হতো তাহলে এই অর্থ দেশের মানুষের উন্নয়নের কাজে লাগতো। 

তিনি আরও বলেন, জনগণের দোয়া ও ভোটে আমি নির্বাচিত হয়ে ২৪ ঘন্টা তাদের কাজে নিয়োজিত আছি। জনগণোর যে কোনো প্রয়োজনে আমাকে জানালে সেটি হয়তো আমি একদিনে পারবোনা, কিন্তু আমরা ক্রমান্বয়ে একের পর এক কর্মসূচির মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করব।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সরকারি কমিশনার  (ভূমি) রাকিন মাশরুর  খান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন,  উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক,  যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে ড.মঈন খান উপজেলার হতদরিদ্রদের মাঝে  চাল ও নগদ অর্থ বিতরণ  করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!