রাজশাহীর তানোর উপজেলার ঐতিহ্যবাহী উদয়ন ক্লাবের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে তানোর উদয়ন ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় ক্লাবের সভাপতি হিসেবে শাহীন সরকার রঞ্জু এবং সাধারণ সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন সোহেল নির্বাচিত হন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ইলিয়াস হোসেন। এছাড়া ১১ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে।
কমিটি ঘোষণার আগে বিদায়ী সভাপতি আসরাফুল সরকার ও সাধারণ সম্পাদক শাহীন সরকার রঞ্জু স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি তানোর সদর, মুন্নাপাড়া, গাইনপাড়া ও হঠাৎপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হয়।
জানা যায়, তানোর উদয়ন ক্লাবটি ১৯৮৬ সালে কয়েকটি গ্রামের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে ক্লাবটির কার্যক্রম স্থবির হয়ে পড়ায় এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।
সভায় তানোর সদর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা ক্লাবের ঐতিহ্য পুনরুদ্ধার, ক্রীড়া ও সামাজিক কার্যক্রম জোরদার এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

