AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ঢাকা-১৮

বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীরের মনোনয়নপত্র জমা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২৫ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৫

বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীরের মনোনয়নপত্র জমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে এসএম জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আলহাজ মো. জামির হোসেন, সদস্য মো. আলী আকবর, আব্দুল সালাম সরকার, মো. রফিকুর ইসলাম খান, বৃহত্তর উত্তরা থানার সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণখান থানার সাবেক সভাপতি মো. শাহাবুদ্দিন সাগর, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক লায়ন হাজি এসএম ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক লায়ন মো. সোহরাব খান স্বপন, মো. মোবারক হোসেন দেওয়ান।

আরও উপস্থিত ছিলেন- দক্ষিণখান থানার আহ্বায়ক মো. হেলাল তালুকদার, পূর্ব থানার আহ্বায়ক মো. শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপি আহ্বায়ক মো. মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম আহ্বায়ক মো. আলাউদ্দিন আহম্মেদ, ভাটারা থানা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভূঁইয়া, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মো. মনির হোসেন ভূঁইয়া, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলমাছ আলী, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মুকুল সরকারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!