AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২৮ পিএম, ১৪ জুলাই, ২০২৬

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর

আগামী ৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৪ জুলাই) এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান। এ সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জাদুঘর দ্রুত উদ্বোধনের আহ্বানের প্রসঙ্গও উঠে আসে।

এর আগে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই মাসের মধ্যেই জাদুঘরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া উচিত। তাঁর মতে, কিছু অবকাঠামোগত বা সংস্কারকাজ বাকি থাকলেও উদ্বোধনের পর সেগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা যেতে পারে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে তারা সেখানে অংশ নেবেন।

এদিকে একই দিনে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও জানান, ৫ আগস্টের মধ্যেই জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

তিনি বলেন, উদ্বোধন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতির বেশিরভাগই শেষ হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই জাদুঘরটি উদ্বোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ এগিয়ে নিচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!