AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরীক্ষা স্থগিত না হলে মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০৮ পিএম, ১৪ জুলাই, ২০২৬

পরীক্ষা স্থগিত না হলে মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনভর সড়ক অবরোধ শেষে মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

একই সঙ্গে তারা জানান, রাতের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে।

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি উত্থাপন করেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান। সেখান থেকে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ভবনের সামনে অবস্থান নেন।

পরে বিকেলে আবার সায়েন্সল্যাব মোড়ে ফিরে বিক্ষোভ চালিয়ে যান। একই সময়ে জাতীয় সংসদ ভবনের সামনেও একদল শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!