AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ, যেভাবে দেখবেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৪২ পিএম, ১৫ জুলাই, ২০২৬

রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ, যেভাবে দেখবেন

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। হাইভোল্টেজ এই ম্যাচ ঘিরে বিশ্বের পাশাপাশি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ। ফাইনালে ওঠার লক্ষ্যে দুই দলই মাঠে নামবে নিজেদের সেরাটা উজাড় করে দিতে।

দেশের দর্শকরা টেলিভিশনের মাধ্যমে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও টি স্পোর্টস এবং সময় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে সেমিফাইনালের এই লড়াই।

এ ছাড়া যারা মোবাইল ফোন, ট্যাবলেট বা ল্যাপটপে খেলা দেখতে চান, তারা নির্ধারিত সাবস্ক্রিপশনের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। মাই রবি অ্যাপ, টফি এবং বায়োস্কোপে ম্যাচটি লাইভ দেখার সুযোগ থাকবে।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর ও পাড়া-মহল্লায় বড় পর্দায়ও সেমিফাইনাল ম্যাচ দেখানোর আয়োজন করা হয়েছে। ফলে পরিবার, বন্ধু কিংবা প্রতিবেশীদের সঙ্গে একসঙ্গে বিশ্বকাপের উত্তেজনা উপভোগ করার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!