AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ স্কালোনি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৩৫ এএম, ১৫ জুলাই, ২০২৬

বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ স্কালোনি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। দূরত্ব সত্ত্বেও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের অকৃত্রিম সমর্থন তাকে মুগ্ধ করেছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে স্কালোনি দলের প্রস্তুতি, প্রতিপক্ষ এবং বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশের সমর্থকদের প্রসঙ্গও তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের সমর্থন সবসময়ই তাদের বিস্মিত করে। ভৌগোলিকভাবে এত দূরে থেকেও আর্জেন্টিনার জাতীয় দলকে যেভাবে ভালোবাসা ও সমর্থন দেওয়া হয়, সেটি সত্যিই বিশেষ অনুভূতির।

স্কালোনির ভাষায়, বিদেশের মাটিতে আর্জেন্টিনার জার্সি পরা সমর্থকদের দেখা সবসময়ই আনন্দের। এ জন্য বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

সেমিফাইনালে জয় দিয়ে বাংলাদেশের সমর্থকদের আনন্দ দিতে চান বলেও জানান আর্জেন্টিনা কোচ। তাঁর আশা, দলটি প্রত্যাশিত ফল এনে সমর্থকদের উচ্ছ্বসিত করতে পারবে।

এর আগে গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তিনি বলেছিলেন, বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা অসাধারণ এবং দেশটিতে গিয়ে তিনি সেই উন্মাদনা নিজ চোখে দেখেছেন।

২০২২ সালের কাতার বিশ্বকাপের পর থেকে বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সমর্থন আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। চলমান বিশ্বকাপেও বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের বিভিন্ন উদ্‌যাপনের ছবি ও ভিডিও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!