AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড


Ekushey Sangbad
সুশান্ত বর্ণিক, কোটালীপাড়া
০৬:১৪ পিএম, ১৪ জুলাই, ২০২৬

কোটালীপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বহরাবাড়ী গ্রামের এক যুবককে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বহরাবাড়ী গ্রামের নাজমুল হাসান (২৮), আবু তালেব মিয়ার ছেলে।

জানা গেছে, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জের যৌথ অভিযানে গাঁজা সেবনের সময় নাজমুল হাসানকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেন।

অভিযান পরিচালনাকালে গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খোরশেদ আলমসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!