AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
জাহেদ উর রহমান

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ আছে বলে মনে করি না


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৬ পিএম, ১৪ জুলাই, ২০২৬

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ আছে বলে মনে করি না

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনার এই দেশে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি। শুধু আমি না, যারা আওয়ামী লীগের প্রতিও সিম্পেথাইজার তারাও মনে করে না উনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে এক প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, উনি যদি আসতে চান, আসুক। চাপের প্রশ্ন কেন? আমরা তো চাই উনি আসুন। আমরা তো উনাকে নিয়ে আসতে চাইছি। প্রত্যর্পণ করতে চাইছি। শুধু অন্তর্বর্তী সরকার না, এই সরকারও ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে।

শেখ হাসিনাকে ফেরা নিয়ে সরকার বিষয়টাকে কীভাবে দেখছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘উনার আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, তাই উনি যদি আসেন, আমরা তাকে স্বাগত জানাবো। আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে আদালতে। তিনি আসবে, তিনি আসলে আদালত বিচার করবে। আমরাও যদি প্রত্যর্পণ করে আনতে পারি, সেই চেষ্টাই করছি।’

তিনি বলেন, ‘উনি আসলে আমাদের সাথে দুই পক্ষে যোগাযোগ হয়ে আসেন, সেটা ফাইন। উনি মামলা ফেস করবেন, মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি আইনজীবী আনারও স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবী তিনি আনুন।

আইনজীবী তাকে ডিফেন্ড করার চেষ্টা করুক। ওখানে অবজার্ভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে।’

এদিকে, সরকার জনগনের মধ্যে গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির হিস্যা আছে। যথাযথ মর্যাদায় জুলাই পালন করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!