AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর বৈঠক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০৯ পিএম, ৮ জুলাই, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্ব শান্তিরক্ষা, শান্তি বিনির্মাণ এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অগ্রাধিকার ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও জোরালো সহযোগিতা প্রয়োজন।

এ সময় জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লো আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ধারাবাহিক অবদানের প্রশংসা করেন। তিনি জাতিসংঘে বাংলাদেশের গঠনমূলক, দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!