জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে ১২টি প্রকল্প উপস্থাপন করা হলেও তার মধ্যে ১০টি অনুমোদন পায়।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এটি চলতি অর্থবছরের ১২তম এবং বর্তমান সরকারের চতুর্থ একনেক বৈঠক বলে জানা গেছে।
সকাল ১০টায় শুরু হওয়া এই বৈঠকে দেশের বিভিন্ন উন্নয়ন খাত সংশ্লিষ্ট প্রকল্পগুলো পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচনার ভিত্তিতে ১০টি প্রকল্প চূড়ান্ত অনুমোদন পায়।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

