আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সকলের অংশ গ্রহণে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত হয়ে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখতে চান প্রার্থীরা।
উন্নয়নের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটারগন। নির্বাচন পরিচালনায় সকলের সম্মতিতে সকল ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার।
বুধবার (৮ই জুলাই) রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকায় মূল ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত হবেন ১৫ জন ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩ জন। মোট ভোটার সংখ্যা ২৬০ জন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ছেন সহ-সভাপতি মোঃ মোশতাক আহমেদ, অর্থ সম্পাদক রেজাউল আলম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জনাব মোহাম্মদ আশরাফ আলী।
নির্বাচনে সভাপতি পদে সেরনিয়াবাত রেজাউল বারী ও মোঃ আবদুল মতিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান ও মাকসুদা আক্তার মিশু, সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর কবীর ও ইমরান আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে মোঃ আরিফুর রহমান ও মোঃ বদিউজজামান, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম ও মোঃ মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আমীর হোসেন ও মোঃ মাহবুব নুরুল ইসলাম, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে কে. এম. ইমরান হোসেন ও শাহনাজ জাহান শিউলী, দপ্তর সম্পাদক পদে হোসেন আহমেদ ও মোঃ মোর্শেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা পদে জনাব মোসাঃ আছমা খাতুন ও শাহিদা দেওয়ান এবং নির্বাহী সদস্য পদে আতিক আহমেদ খান, মোঃ মিজানুর রহমান, মোহাম্মদ আশরাফুল আনোয়ার৷ ও ইসরাত জাহান প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন আমাদের নির্বাচন কমিশনারগন। আমরা প্রার্থী একে অপরের সুপরিচিত। কোন বিশৃঙ্খলা হবেনা। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই (বিসিআইসি) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উন্নয়নে কাজ করব।
একাধিক প্রার্থী বলেন, খুবই ভালো লাগছে সবার সাথে দেখা হচ্ছে। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই (বিসিআইসি) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যশা। এসোসিয়েশনের সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
প্রধান নির্বাচন কমিশনার (বিসিআইসি) এর উর্ধতন মহাব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী একে অপরের আপনজন ও সবাই উচ্চশিক্ষিতা। কোন ধরনের বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে প্রার্থীরা। ভোটারদের পক্ষ থেকেও কোন অভিযোগ নেই।
যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বিসিআইসি`র উপ-মহাব্যস্থাপক (প্রশাসন) মোঃ আবু সাঈদ মিয়া, উপ-মহাব্যস্থাপক (বাণি) মোঃ ওয়াহেদুল ইসলাম ও অতিরিক্ত প্রধান হিসাব রক্ষক বিপুল কুমার মজুমদার।।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

