AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, আকস্মিক বন্যার শঙ্কা



টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, আকস্মিক বন্যার শঙ্কা

টানা ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদ-নদীতে দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় জেলার বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে জেলার নিম্নাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

এদিকে টানা বৃষ্টিপাতের কারণে মৌলভীবাজার জেলাজুড়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মঙ্গলবার সকাল থেকে বুধবার বেলা ২টা পর্যন্ত জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বেলা ১২টা পর্যন্ত জেলায় ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আগামী কয়েক দিন আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, বৃষ্টিপাত অব্যাহত থাকায় ও উজানের পাহাড়ি ঢলে নদনদীর পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 
 

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টায় সর্বশেষ তথ্যানুযায়ী, জুড়ী নদীর পানির স্তর আগের চেয়ে বেড়েছে। বর্তমানে বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর মৌলভীবাজারের শেরপুর অংশে পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ধলাই নদের পানিও ক্রমাগত বেড়ে বিপৎসীমার বেশ কাছাকাছি অবস্থান করছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, গত ৩০ ঘণ্টায় জেলায় ১০৭মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌলভীবাজারসহ সিলেট বিভাগের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলীদ বলেন, ভারী বৃষ্টিপাতে মৌলভীবাজারের নদ-নদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে।  তবে এখনো জেলার প্রধান চারটি নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আমরা পানি বৃদ্ধির পরিস্থিতি সব সময় খেয়াল রাখছি। জেলাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগাম বন্যার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!