AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে অবৈধ নিয়োগের প্রতিবাদে মানববন্ধন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
০৪:২৩ পিএম, ৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে অবৈধ নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ওমর মজিদ ইউনিয়নের রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া আলিম মাদ্রাসায় অবৈধ নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসীরা।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ওই মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে বৃষ্টি উপেক্ষা করে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন তারা। বর্তমানে ওই এলাকায় তীব্র ক্ষোভ ও থমথমে অবস্থায় বিরাজ করছে।

মানববন্ধনে অত্র এলাকার মাইদুল, রোস্তম, মোতালেব, রুবেল, শামসুন্নাহার বেগম বলেন- রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ খলিলুর রহমান দীর্ঘদিন থেকে মাদ্রাসায় বিভিন্ন অনিয়ম দুর্নীতি সহ নিজের পারিবারিক প্রতিষ্ঠানের মতো মনগড়া গভর্নিং বডি তৈরি করে নিয়োগ বাণিজ্য করে আসছেন।

এরই ধারাবাহিকতায় গত প্রায় তিন মাস পূর্বে গভর্নিং কোন মিটিং না ডেকে অধ্যক্ষ নিজের ইচ্ছায় ও গোপনে তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এই বিজ্ঞপ্তি প্রকাশ করার ১৫ দিন অতিবাহিত হওয়ার পর অর্থাৎ আর কেউ যাতে আবেদন করার সুযোগ না পায় সেই সময় উক্ত বিজ্ঞপ্তির কথা তিনি প্রকাশ করেন।

এরপর অধ্যক্ষ গোপনে তিনটি পদে মোটা অংকের টাকা ও নিজের নামে জমি লিখে নেয়ার বিনিময়ে লোক নিয়োগ করেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকার সাধারণত মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাছাড়া গভর্নিং বডির অনেক সদস্য নিয়োগের বিষয়টি সম্পর্কে অবগত নন। এছাড়াও মাদ্রাসার এমন অনিয়ম ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য ভবিষ্যতে শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস পাওয়ার আশঙ্কাও রয়েছে।

এসময় গভর্নিং বডির সদস্য জাহেরুল, তাজুল ও মোস্তফা জানান, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ খলিলুর রহমান আমাদের না জানিয়ে গোপনে অবৈধভাবে টাকা ও নিজের নামে জমি লিখে নিয়ে তিনটি পদ কম্পিউটার ল্যাব অপারেটর পদে হাবিবুর, অফিস সহায়ক পদে সুমন ও পরিছন্নতা কর্মী পদে সাদেকুর এই তিনজনকে নিয়োগ দিয়েছেন।

আমরা এই ব্যাপারে কিছুই জানিনা। কিন্তু অত্র এলাকায় অনেক মেধাবী, যোগ্য ও প্রতিষ্ঠানটিতে শ্রম দেয়া পরিবারের প্রার্থী রয়েছে তারা আবেদন করার সুযোগ না পাওয়ায় ঐ সব যোগ্যপ্রার্থী সহ এলাকাবাসী হতাশ হয়ে পড়েছেন।

এলাকাবাসীরা- সরকার ও প্রশাসনের কাছে রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া আলিম মাদ্রাসার এই অবৈধ নিয়োগ বাতিল করে, দ্রুত পুনঃনিয়োগ দেওয়া এবং অধ্যক্ষের নিয়োগ বাণিজ্যের সকল অপকর্ম তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!