AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিগগিরই চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১৪ পিএম, ২ জুলাই, ২০২৬

শিগগিরই চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আবারও মিতালী এক্সপ্রেস ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম জি-২৪-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে চলাচলকারী এ আন্তঃদেশীয় ট্রেনটি শিগগিরই পুনরায় চালু হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের রেল কর্মকর্তারা সম্প্রতি এ বিষয়ে বৈঠক করেছেন। বৈঠকে ট্রেন চলাচল পুনরায় শুরু করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং ভারতীয় রেল মন্ত্রণালয় শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

জানা গেছে, রেললাইনের নিরাপত্তা পরীক্ষা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতির অধিকাংশই সম্পন্ন হয়েছে। এখন ট্রেনের সময়সূচি এবং টিকিট বিক্রির তারিখ নির্ধারণের কাজ চলছে। আনুষ্ঠানিক ঘোষণা কয়েক দিনের মধ্যেই আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে মিতালী এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস চলাচল স্থগিত রয়েছে।

এদিকে, সম্প্রতি ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও টুরিস্ট ভিসা প্রদান শুরু করেছে। এ পদক্ষেপের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় ট্রেন পরিষেবাগুলোও পুনরায় চালু হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

তবে মিতালী এক্সপ্রেস চালুর বিষয়ে এখনো বাংলাদেশ বা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!