AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একটি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৫২ পিএম, ৩০ জুন, ২০২৬

একটি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত

দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে একটি নতুন থানা এবং তিনটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব নিয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (১ জুলাই) সকাল ১১টায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত নোটিশ অনুযায়ী, নিকারের ১২১তম সভা মন্ত্রিপরিষদ বিভাগের ১০০০ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে। সভায় প্রশাসনিক সীমানা পুনর্গঠন, নতুন থানা ও উপজেলা প্রতিষ্ঠাসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব আলোচনার জন্য উপস্থাপন করা হবে।

আলোচ্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠা। এ প্রস্তাব উপস্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে একটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে। একই বিভাগের আরেকটি প্রস্তাবে কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় আসবে।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আওতাধীন আটটি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে আরেকটি উপজেলা গঠনের প্রস্তাবও সভার আলোচ্যসূচিতে রয়েছে।

এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশকে ঢাকা জেলার আওতায় এনে তিন জেলার প্রশাসনিক সীমানা পুনর্নির্ধারণের একটি প্রস্তাবও বিবেচনা করা হবে। এ বিষয়টি উপস্থাপন করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের (আরএইচডি) একটি প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত প্রস্তাব নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী এবং নিকার সদস্যদের সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। আলোচ্যসূচির কার্যপত্র আগেই সদস্যদের কাছে পাঠানো হয়েছে।

প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং জনসেবা সহজলভ্য করার লক্ষ্যেই এসব প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। নিকার সভায় অনুমোদন পেলে পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সিদ্ধান্তগুলো কার্যকর করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!