AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৬ এএম, ২২ জুন, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর শিল্প, শ্রমবাজার এবং বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২জুন) সকালে পুত্রজায়ায় অনুষ্ঠিত বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। এ সময় তিনি তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে দুই দেশের মধ্যে গড়ে ওঠা সুসম্পর্কের বিষয়টিও স্মরণ করেন।

তিনি বলেন, দুই দেশের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি, সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ, দক্ষ জনশক্তি উন্নয়ন, শ্রমবাজার সম্প্রসারণ এবং বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী সংকটের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে এবং এ সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক জনমত গঠনে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করা হয়েছে।

বৈঠক শেষে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় নেতা।

সংবাদ সম্মেলনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে মালয়েশিয়ার শিল্পীদের পরিবেশনায় বাংলা ও মালয় ভাষার গানসহ সাংস্কৃতিক আয়োজনও রাখা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!