AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২৭ পিএম, ২৫ জুন, ২০২৬

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইমেরিটাস অধ্যাপক হিসেবে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনকালে গ্রহণ করা বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশনে নির্ধারিত আলোচ্যসূচির বাইরে একজন সদস্যের প্রস্তাবের ভিত্তিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়। পরে একই সভায় অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়া বিধি অনুসারে সম্পন্ন হয়নি। এ কারণে ওই সিদ্ধান্তকে অনুমোদনযোগ্য মনে করা হয়নি এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তার আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে।

এ ছাড়া, ইমেরিটাস অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের সময় যে বেতন-ভাতা গ্রহণ করা হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের তহবিলে ফেরত জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, তিনি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের পাঠানো চিঠি হাতে পেয়েছেন। তার মতে, এ সিদ্ধান্তের মাধ্যমে তার প্রতি অবিচার করা হয়েছে।

তিনি বলেন, দীর্ঘ চিকিৎসক জীবনে প্রায় পাঁচ দশক ধরে তিনি দেশের স্বাস্থ্যসেবায় অবদান রেখে আসছেন। তার ভাষ্য, বিশ্বের বিভিন্ন দেশে ইমেরিটাস অধ্যাপকের মতো সম্মানজনক পদ এভাবে প্রত্যাহারের নজির খুবই বিরল। জীবনের শেষ পর্যায়ে এসে এমন সিদ্ধান্ত তাকে হতাশ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!