AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০৪ এএম, ২০ জুন, ২০২৬

আজ  যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রক্ষণাবেক্ষণ ও গাছপালা কর্তনের কাজের জন্য শনিবার (২০ জুন) দেশের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ।

চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বড়বাজার ফিডার ও নিউ মার্কেট ফিডার-এর ১১/০.৪ কেভি বিদ্যুৎ লাইনের গাছপালা কর্তনের কাজ পরিচালিত হবে।

এ কারণে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিম্নোক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—দৌলোদিয়ার সরদারপাড়া, দৌলোদিয়ার স্কুলপাড়া, দৌলোদিয়ার ফায়ার সার্ভিসপাড়া, দৌলোদিয়ার বঙ্গজপাড়া, বড়বাজার নিউ মার্কেট এলাকা, মুক্তিপাড়া, থানা রোডের দুই পাশ, দৌলোদিয়ার দক্ষিণপাড়া, দৌলোদিয়ার কোরিয়াপাড়া ।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। তাই গ্রাহকদের লাইন সবসময় সচল রয়েছে ধরে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ঝিনাইদহ ওজোপাডিকোর মহেশপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগও জানিয়েছে, নতুন লাইন নির্মাণ ও গাছপালা কর্তনের কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহেশপুর উপকেন্দ্রের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!