AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৪৯ পিএম, ১৬ জুন, ২০২৬

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

দেশের দক্ষিণাঞ্চলসহ আরও ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, যেসব জেলার সঙ্গে এখনো ঢাকার সরাসরি রেল যোগাযোগ নেই, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৫ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে দেশের ৪৯টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। সরকারের লক্ষ্য হলো পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলাকেই রেল নেটওয়ার্কের আওতায় আনা। এ লক্ষ্যে নতুন ১০টি জেলায় রেল সংযোগ স্থাপনের সম্ভাব্য রুট ও প্রকল্প নিয়ে প্রাথমিক পরিকল্পনা তৈরি করা হয়েছে।

রেলমন্ত্রী জানান, নতুন রেললাইন নির্মাণ ও সেবার পরিধি বাড়াতে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে সম্ভাব্য রেলপথ ও বাস্তবায়ন পরিকল্পনা ইতোমধ্যে উপস্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, আখাউড়া–সিলেট এবং সিরাজগঞ্জ–বগুড়া রেললাইনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এছাড়া ধীরাশ্রমে একটি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনের প্রকল্প অনুমোদন পেয়েছে।

ঢাকা–চট্টগ্রাম রেলপথের সক্ষমতা বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, টঙ্গী থেকে আখাউড়া এবং লাকসাম থেকে সিলেট অংশে বর্তমানে থাকা মিটারগেজ লাইনের পরিবর্তে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে রেল চলাচল আরও দ্রুত ও কার্যকর হবে।

এ ছাড়া ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত একটি নতুন কর্ড লাইন নির্মাণের বিষয়েও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ ও উন্নয়ন প্রকল্প গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান রেলমন্ত্রী।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!