AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেনজীর আহমেদকে দেশে ফেরাতে দুদকের চিঠি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৩৪ পিএম, ১৬ জুন, ২০২৬

বেনজীর আহমেদকে দেশে ফেরাতে দুদকের চিঠি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৬ জুন) এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

এদিন বেনজীর আহমেদ সংক্রান্ত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ইন্টারপোলের স্থানীয় সমন্বয়কারী সংস্থা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)-এর দুই সদস্যের একটি প্রতিনিধি দল দুদক কার্যালয়ে যায়।

দুদক জানায়, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেনজীর আহমেদ গ্রেপ্তার হওয়ার পর তাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ চলছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার এবং পাসপোর্ট জালিয়াতিসহ মোট ছয়টি দুর্নীতির মামলা রয়েছে। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

দুদকের অনুসন্ধানে বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর ও বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩৪৫ বিঘা জমিসহ বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া দুবাইয়ে তার মালিকানাধীন একটি ফ্ল্যাটও জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১০ এপ্রিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল) বেনজীর আহমেদের বিরুদ্ধে একটি রেড নোটিশ জারি করে। বর্তমানে তাকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!