AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের বৈঠক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৪ পিএম, ৩ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্য ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল। বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণ ও সম্ভাব্য সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি এবং তথ্যপ্রযুক্তিসহ একাধিক খাতে বিনিয়োগের সুযোগ ও ভবিষ্যৎ অংশীদারিত্বের বিষয়ে মতবিনিময় করা হয়। এ সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সরকারি সূত্রে জানানো হয়, ব্যবসা পরিচালনা ও বিনিয়োগ অনুমোদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে বিভিন্ন সরকারি সংস্থার সেবা ‘ওয়ান-স্টপ সার্ভিস’ ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিনিয়োগকারীরা অধিকতর সহজে ও কম সময়ে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।

অন্যদিকে জাপানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিতসুই অ্যান্ড কোং-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো। প্রতিনিধিদলে আরও ছিলেন এশিয়া-প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।

বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!