AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মায়ের প্রতি অবহেলা

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪৯ পিএম, ৩ জুন, ২০২৬

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

রাজধানীর মিরপুরে এক বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় আলোচনার মধ্যে সরকারি কর্মকর্তা ড. এ কে এম আনিসুর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদে কর্মরত ড. এ কে এম আনিসুর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য অনুযায়ী, মৃত্যুর পর দীর্ঘ সময় মরদেহটি বাসায় পড়ে থাকায় এতে পচন ধরেছিল।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নূর জাহান বেগম তার মেয়ের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। তার পরিবারের সদস্যদের মধ্যে একজন ছেলে সরকারি কর্মকর্তা, আরেকজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং একজন মেয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত।

এ ঘটনায় পরিবারের অবহেলার অভিযোগও সামনে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে প্রশাসনিক ও সামাজিক পর্যায়ে নানা আলোচনা চলছে। তবে মৃত্যুর কারণ এবং সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে তদন্তসাপেক্ষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!