AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ের ইয়াবা-গাঁজা-হেরোইনসহ আটক ৬


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০২:৩৯ পিএম, ৪ জুন, ২০২৬

লৌহজংয়ের ইয়াবা-গাঁজা-হেরোইনসহ আটক ৬

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত প্রায় ৮০ সদস্যের একটি দল অংশ নেয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মুন্সিগঞ্জের উপপরিচালক মো. লুৎফর রহমান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, র‍্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের মেজর ইয়াসির তাজবী পান্থ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেজর চার্লস উপস্থিত ছিলেন।

অভিযানকালে ছয়জন মাদক কারবারিকে আটক করা হয় এবং একজনকে পলাতক হিসেবে শনাক্ত করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা, ৮ কেজি গাঁজা, ৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ২৬ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট অপরাধে দুটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!