বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পেয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাটরা গ্রামের কৃতি সন্তান মোঃ জুয়েল শেখ।
গত ৪ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান আশরাফ আলী শেখের ছেলে মোঃ জুয়েল শেখ।
প্রতিক্রিয়ায় জুয়েল শেখ বলেন, ছোটবেলা থেকেই আমি জাতীয়তাবাদী বিএনপি ও ছাত্রদলকে ভালোবাসি। সেই ভালোবাসা থেকেই দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। রাজনৈতিক জীবনে নানা দুঃখ-কষ্ট, জেল-জুলুম ও হয়রানির শিকার হয়েছি। তবুও দলের আদর্শ থেকে কখনও সরে যাইনি। আজকের এই অর্জনের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদল ও দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এলাকাবাসী জানান, তাদের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জুয়েল শেখের বড় ভাই মোঃ জুবায়ের আল মামুন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে মুকসুদপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, সংসদ সদস্য জনাব সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্ব ও নির্দেশনায় জুয়েল শেখ ভবিষ্যতেও এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি তারা তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

