AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী পালিত



মান্দায় শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী পালিত

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর মান্দায় মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীনের প্রসাদপুর বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। তবে পূর্বনির্ধারিত স্থান উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে প্রতিপক্ষের কারণে প্রোগ্রাম করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা শাখার সভাপতি এম এ মতীন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আজ দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। 

সভায় প্রধান বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, “জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে নানা ষড়যন্ত্র চলছে। নির্ধারিত স্থানে আমাদের কর্মসূচি করতে না দেওয়া তারই প্রমাণ।”
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

এদিকে একই দিনে স্থানীয় এমপি সমর্থিত লোকজন এবং বিএনপি নেতাকর্মীদের পৃথক কর্মসূচি পালন ও মুখোমুখি অবস্থান নিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!