AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোয়ালন্দে ফরিদ দেওয়ানের প্রত্যাবর্তন, সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল



গোয়ালন্দে ফরিদ দেওয়ানের প্রত্যাবর্তন, সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর নিজ জন্মভূমি গোয়ালন্দে ফিরলেন গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ফরিদ দেওয়ান।

তার এ প্রত্যাবর্তনকে ঘিরে গোয়ালন্দজুড়ে নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে তাকে জানানো হয় উষ্ণ ও জমকালো সংবর্ধনা।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছালে বিপুলসংখ্যক নেতাকর্মী ফুলের তোড়া, ব্যানার-ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান। এ সময় পুরো ঘাট এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে অনেক নেতাকর্মী আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরবর্তীতে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাকে সড়ক পথে গোয়ালন্দ বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে সংক্ষিপ্ত সময় অবস্থানের পর পুনরায় নেতাকর্মীদের অংশগ্রহণে তাকে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়, যেখানে পূর্বনির্ধারিত সংবর্ধনা মঞ্চে আয়োজন করা হয় মূল অনুষ্ঠান।

গোয়ালন্দ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা আবারও ফুল দিয়ে ফরিদ দেওয়ানকে শুভেচ্ছা জানান। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফরিদ দেওয়ান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং অতীতের মতোই জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, গোয়ালন্দ পৌর যুবদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন মন্ডল দেলো এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমগ্র আয়োজনজুড়ে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাস প্রমাণ করে, দীর্ঘ সময় পরেও ফরিদ দেওয়ানের প্রতি তৃণমূলের ভালোবাসা ও সমর্থন অটুট রয়েছে।

সংবর্ধনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. ফরিদ দেওয়ান জানান, তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, “আমি একটি মাদকমুক্ত, সুন্দর ও সুস্থ গোয়ালন্দ গড়ে তুলতে চাই। মাদকের বিরুদ্ধে আমার অবস্থান হবে জিরো টলারেন্স।”

গোয়ালন্দ পৌরসভায় সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ রয়েছে। তবে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে তিনি উল্লেখ করেন, দল অনুমতি দিলে সকল নেতা-কর্মীকে সঙ্গে নিয়েই নির্বাচনে অংশ নেবেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!