ঈদ-উল-আযহা উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের কৈজুরী গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠিখেলা। আয়োজন করে কৈজুরী নব কল্লোল যুব সংঘ। গ্রামীণ সংস্কৃতির অন্যতম এই লোকজ খেলাটি দেখতে ভিড় জমায় বিভিন্ন বয়সের বিভন্ন এলাকার মানুষ।
শনিবার (৩০ মে) দুপুর থেকে শুরু হয়ে সন্ধা পর্যন্ত খেলা হয়। কৈজুরীতে অনুষ্ঠিত এই লাঠিখেলা ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলায় অংশ নেন উপজেলার জান্না গ্রাম থেকে আগত লাঠিয়াল দল। খেলার প্রতিটি ধাপে ছিল শৈল্পিক ভঙ্গি, শক্তির প্রদর্শন আর চিরায়ত লাঠিযুদ্ধের কৌশল।
লাঠিখেলা দেখতে আগত দর্শনার্থীরা জানান, আধুনিক বিনোদনের এই যুগেও এমন লোকজ আয়োজন গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখে এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করে।
আয়োজক প্রতিষ্ঠান কৈজুরী নব কল্লোল যুব সংঘ–এর সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ রানা জানান, “ঈদকে ঘিরে গ্রামের মানুষের আনন্দে নতুন মাত্রা যোগ করতেই আমাদের এই আয়োজন। তরুণ প্রজন্মকে ঐতিহ্যবাহী লাঠিখেলার সঙ্গে পরিচয় করানো এবং গ্রামীণ সংস্কৃতির প্রতি তাদের আকর্ষণ বাড়ানোই আমাদের প্রধান লক্ষ্য।”
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল মিলনমেলা, উচ্ছ্বাস এবং আনন্দের আবহ।
গ্রামীণ ঐতিহ্য পুনরুজ্জীবিত হওয়ায় স্থানীয়দের মাঝে দেখা যায় বিশেষ প্রশান্তির অনুভূতি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৈজুরী নব কল্লোল যুব সংঘের সভাপতি মোঃ আব্দুর রউফ, অনুষ্ঠানের সমাপনি বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

