AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাকিব-বুবলীকে নিয়ে মিষ্টি জান্নাতের ফেসবুক পোস্ট উত্তাল


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:২১ এএম, ৬ জুন, ২০২৬

শাকিব-বুবলীকে নিয়ে মিষ্টি জান্নাতের ফেসবুক পোস্ট উত্তাল

ঢালিউডের শাকিব খান-শবনম বুবলিকে নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে করা আরেক অভিনেত্রী মিষ্টি জান্নাতের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে মিষ্টি জান্নাত তার ফেসবুক পোস্টে শাকিব খান ও শবনম বুবলীকে কন্যাসন্তানের জন্মের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি তাদের জন্য শুভকামনাও প্রকাশ করেন। তার এই পোস্ট ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়।

পোস্টে মিষ্টি জান্নাত লেখেন, কন্যা সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন। এই বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা। মূলত মিষ্টি জান্নাতের শেষের মন্তব্যটি নেটিজেনদের মধ্যে কৌতূহল ও নানা ধরনের জল্পনা তৈরি করেছে।

এর আগে শুক্রবার (৫ জুন) বিকেলে শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানান। শেহজাদ খান বীরের পর এটি তার দ্বিতীয় সন্তান। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে শুভেচ্ছা ও প্রতিক্রিয়ার ঢেউ দেখা যায়।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!