AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৫০ পিএম, ৩০ এপ্রিল, ২০২৬

শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জাতীয় সংসদ ভবনে পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম শুভেচ্ছা বিনিময় করেন।

জানা যায়, রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ-এর প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সংসদের কার্যক্রম পরিদর্শনে জাতীয় সংসদ ভবনে আসেন। ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির এসব শিক্ষার্থী সংসদের শপথ কক্ষে আসন গ্রহণ করেন।

May be an image of one or more people and text

পরিদর্শনকালে শিক্ষার্থীদের সামনে জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরা হয়। এতে সংসদীয় কার্যক্রম সম্পর্কে তাদের প্রাথমিক ধারণা তৈরি হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বলেন, “আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই আরাফাত রহমান কোকোও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল।” তিনি শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখতে মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

May be an image of one or more people and text

পরে প্রধানমন্ত্রী উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্মারক ছবি তোলেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে সংসদে শিশুদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ রাখা হয়েছে। এ ধারাবাহিকতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পাচ্ছেন।

প্রধানমন্ত্রী আজকের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা থাকায়, শিক্ষামন্ত্রীর মাধ্যমে তার নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদে আমন্ত্রণ জানানো হয় বলে জানা গেছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!