AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৮ এএম, ১৪ এপ্রিল, ২০২৬

আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) একদিনের সফরে টাঙ্গাইল যাচ্ছেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ৮টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ১০টার দিকে টাঙ্গাইলে পৌঁছানোর কথা রয়েছে তার।

সফরসূচি অনুযায়ী, টাঙ্গাইলে পৌঁছে প্রথমে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টায় শহীদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং কার্যক্রম হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একইসঙ্গে তিনি কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন।

সংশ্লিষ্টরা জানান, ‘কৃষক কার্ড’ কর্মসূচির মাধ্যমে কৃষকদের একটি ডিজিটাল ডাটাবেইস তৈরি করা হবে, যা তাদের বিভিন্ন সরকারি সহায়তা, ভর্তুকি ও আধুনিক কৃষি প্রযুক্তি প্রাপ্তিকে সহজ করবে।

এদিকে প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কর্মসূচির সার্বিক প্রস্তুতি তদারকিতে ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের কৃষি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!