AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লন্ডনে প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:০৯ এএম, ১১ এপ্রিল, ২০২৬

লন্ডনে প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি। পোস্টে আকবর হোসেন জানান, লন্ডনে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্তের পেছনে অন্য কোনো কারণ নেই বলেও স্পষ্ট করেন তিনি।

image

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এ নিয়োগ দুই বছরের জন্য চুক্তিভিত্তিক ছিল।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছিল, এ ধরনের নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্য সব পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করে দায়িত্ব গ্রহণ করতে হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!