AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভরিতে স্বর্ণের দাম যত


Ekushey Sangbad
অর্থ-বাণিজ্য ডেস্ক
১১:২২ এএম, ১০ জুন, ২০২৬

ভরিতে স্বর্ণের দাম যত

বিশ্ববাজারে দাম কমার পর দেশের বাজারেও স্বর্ণের দাম কমেছে। তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমিয়েছে। এতে করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।

বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৪২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ গত ৬ জুন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে  ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছিল।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দামই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বলবৎ থাকবে। তবে ক্রেতাদের অবগতির জন্য জানানো হয়েছে যে, এই নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অতিরিক্ত যুক্ত হবে।

গহনার নকশা ও গুণগত মানভেদে এই মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলেও সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!