AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‌‌‌‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়‍‍`


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২৪ পিএম, ৯ জুন, ২০২৬

‌‌‌‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়‍‍`

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামও ইসলাম নয়। সবকিছুতে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

ইসলামী ব্যাংকের শীর্ষ পদে সাম্প্রতিক রদবদল, গ্রাহক বিক্ষোভ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ নিয়ে মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে বিরোধীদলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিরোধীদলের সংসদ সদস্যদের প্রশ্ন ও মন্তব্যের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, চেয়ারম্যান থেকে শুরু করে বোর্ড অব ডিরেক্টরের সবাইকে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক অব্যাহতি দিতে পারে। এ বিষয়ে যদি কোনো প্রশ্ন তুলতে হয়, তবে আইন পরিবর্তন করে আসতে হবে।

তিনি আরও বলেন, আরডিএস নামে ইসলামী ব্যাংকের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প আছে। এটি পল্লী উন্নয়নমূলক প্রকল্প। যেখানে ৫, ১০, ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া যায় এবং নারী গ্রাহক বেশি। ভোটের আগে অনেক নারীকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। আরডিএস প্রকল্পের মাধ্যমে ২২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। তার মধ্যে ১১ হাজার কোটি টাকা আগে দেওয়া হয়, চব্বিশের ৫ আগস্টের পর নির্বাচনী বৈতরণী পার হতে আরও ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়। এগুলোর কোনো হদিস নাই।

ব্যাংকটিতে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে একটি মহল পর্দার আড়ালে থেকে ‘গ্রাহক’ সেজে আন্দোলন করাচ্ছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, নির্বাচনের দিন পর্যন্ত আমরা একটি ফেসবুক সরকার দেখেছিলাম। বিরোধীদল বিরোধীদলের ভূমিকা পালন করুক, তাতে আপত্তি নেই। কিন্তু বারে বারে পর্দার আড়ালে ও পর্দার বাইরে প্রচারণা চালিয়ে মানুষকে বিভ্রান্ত করলে আমরা বেশিদূর এগোতে পারবো না।

ইসলামী ব্যাংকের বৈধ শেয়ারহোল্ডারদের শেয়ার যথাযথভাবে হস্তান্তর করার পাশাপাশি যারা ব্যাংক থেকে টাকা নিয়ে আর ফেরত দেয়নি, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

এছাড়া, নিয়ম না মেনে ব্যাংকটিতে যে ৯ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছিল, বিষয়টিও তদন্তের আওতায় আনার কথা জানালেন তিনি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!