AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৩৯ এএম, ৯ এপ্রিল, ২০২৬

আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে

ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষে সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে আনা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মরদেহ গ্রহণ করেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরার দিব্বা এলাকায় স্থানীয় সময় ভোরে ক্ষেপণাস্ত্র প্রতিহতের পর সৃষ্ট ধ্বংসাবশেষের আঘাতে শাহ আলম নিহত হন।

মরদেহ গ্রহণের পর প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এ পর্যন্ত সাতজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শাহ আলমের মরদেহ তার নিজ জেলা কুমিল্লায় নেওয়া হবে এবং সরকারি খরচে দাফন সম্পন্ন করা হবে। পরিবারের সদস্যদের কাছে আর্থিক সহায়তাও হস্তান্তর করা হচ্ছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোক্তার আহমেদ জানান, এটি এ পর্যন্ত দেশে আনা পঞ্চম মরদেহ। একটি মরদেহ স্থানীয়ভাবে দাফন করা হয়েছে এবং আরও একটি দেশে আনার প্রক্রিয়া চলছে।

সরকারি সহায়তার অংশ হিসেবে নিহতের পরিবারকে ৩ লাখ টাকা, দাফন ও পরিবহন ব্যয় বাবদ ৩৫ হাজার টাকা এবং অতিরিক্ত ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!