AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাড়ুর চালানে ১৪ কেজি গাঁজা উদ্ধার



নাড়ুর চালানে ১৪ কেজি গাঁজা উদ্ধার

কুরিয়ার সার্ভিসে নাড়ুর কথা বলে কুমিল্লায় বুকিং করার পর চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৪ কেজি পরিমানে দুই কার্টুনে থাকা সাত প্যাকেট গাঁজা উদ্বার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (০৯ জুন) রাতে জেলা শহরের শান্তিমোড়স্থ এজেআর পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিসের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখায় এসব গাঁজা উদ্বার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশ। তবে গাঁজা উদ্বার হলেও এ ঘটনায় ক্রেতাকে আটক করতে পারেনি পুলিশ। উদ্বারকৃত গাঁজার পরিমান প্রায় ১৪ কেজি। 

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে মঙ্গলবার রাতে শান্তিমোড়স্থ এজেআর কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি কার্টুন থেকে ১৪ কেজি গাঁজা উদ্বার করা হয়েছে।

গাঁজাগুলো গত ০৭ জুন রবিবার কুমিল্লা থেকে নাড়ু বলে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বুকিং করা হয়েছিল। এ ঘটনায় সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!