ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এ অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এই সময়সূচি নির্ধারণ করা হয়।
এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। রোববার থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতির ভাষণ শেষে তা রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

