ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
সোমবার (৯ মার্চ) রাজধানীর আব্দুল গনি রোডে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, হাদি হত্যা মামলায় যেসব আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করা হচ্ছে, অচিরেই তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
এ সময় তিনি আরও বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ক্ষেত্রে কোনো ব্যক্তির দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। ইতোমধ্যে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন সেন্টার’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
আইজিপি আরও জানান, কোনো নিষিদ্ধ সংগঠন যদি আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

