AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪৬ পিএম, ৮ মার্চ, ২০২৬

বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে বের হওয়ার সময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে হাসিমুখে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “চলেন, যুদ্ধে যাই।”

প্রধানমন্ত্রীর এই মন্তব্যে সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা প্রথমে কিছুটা বিস্মিত হয়ে পড়েন। পরে তারা বিষয়টি বুঝতে পারেন—দেশ পরিচালনার দায়িত্ব ও দৈনন্দিন কর্মব্যস্ততাকেই রূপক অর্থে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪২ মিনিটে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রতিদিনের মতোই তার ব্যক্তিগত ও নিরাপত্তা কর্মকর্তারা আগে থেকেই প্রস্তুত ছিলেন।

তিনি জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় প্রধানমন্ত্রী হাসিমুখে উপস্থিত সবাইকে উদ্দেশ করে ওই মন্তব্য করেন, যা মুহূর্তেই সবার মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে।

আতিকুর রহমান রুমন আরও বলেন, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। দিনভর তার বেশ কয়েকটি বৈঠকের সূচি রয়েছে। এর মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!