AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা

পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন ঢাকা মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানকসহ একাধিক আওয়ামী লীগ নেতাকে আসামি করা হচ্ছে।

বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার চিফ পাবলিক প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, জবানবন্দিতে এই নেতাদের নাম উঠে এসেছে এবং আইন অনুযায়ী তাদের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।

এ মামলায় প্রায় ৮৫০ জনকে আসামি করা হয়েছে এবং ১,২০০ জন সাক্ষী রয়েছে। এর মধ্যে ৩০০ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতে শেখ হাসিনাসহ কয়েকজনের জড়িত থাকার তথ্য এসেছে।

বিচারিক আদালত ২০১৩ সালের রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। হাইকোর্ট ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। এছাড়া ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৮৩ জন খালাস পেয়েছেন।

মামলাটি এখনও সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানার সেনা আবাসে ঘটে রক্তক্ষয়ী হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!